কেন্দ্রীয় শহীদ মিনারে আইএসপিএবি’র পুস্পস্তবক অর্পণ
ভাষা শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি।
কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন আইএসপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, প্রধান নির্বাহী মেজর মোঃ এনামুল হক (আব:), ব্রাক নেটের ম্যানেজার কর্পোরেট এফেয়ার্স সেকান্দার কবির, সহ আইএসপিএবি'র অন্যান্য সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ।
সংগঠন সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রীয় ভাবে পালনের পাশাপাশি দেশের ৭ টি বিভাগীয় শহরে আইসপিএবি'র সকল বিভাগীয় সাব- কমিটি প্রতিনিধিদের পক্ষ থেকেও স্ব স্ব বিভাগীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এই সময়ে বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।







